রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের সময় পাশেই অবস্থান করা ওই ভ্যানচালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা রবিউল ইসলাম বলেন, সিএনজি ও লেগুনার মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলে থাকা ভ্যানচালক মারাত্মকভাবে আহত হন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট ডেমরা থানা-পুলিশকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!