নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর,  ‘Directorate of Seafarers Welfare’/ডিরেক্টোরেট অব সিফারার্স ওয়েলফেয়ার
নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের নাম পরিবর্তন   ফাইল ছবি

নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের নাম বদলে ‘নাবিক কল্যাণ পরিদপ্তর’ রাখা হয়েছে। সম্প্রতি নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।

 

তথ্য বিবরণীতে বলা হয়, গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের নাম পরিবর্তন করে ‘নাবিক কল্যাণ পরিদপ্তর’ করা হয়েছে।                       

 

এছাড়া নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, সংস্থাটির ইংরেজি নাম হবে  ‘Directorate of Seafarers Welfare’/ডিরেক্টোরেট অব সিফারার্স ওয়েলফেয়ার।