জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের পরিচয় হিসেবে তিনি লিখেছেন ‘রাজনৈতিক কর্মী’।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৪ মিনিটে তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন। পরে তিনি শহীদ বেদির সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত অন্যান্য নেতাদের নিয়ে তিনি এক মিনিট নীরবতা পালন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ এলাকায় দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, রাস্তায় জনস্রোতের কারণে আসতে কিছুটা দেরি হয়েছে। এত সময় অপেক্ষা করার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এরপর তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। সেখানে তারিখের জায়গায় বাংলায় ‘২৬-১২-২০২৫’ লেখেন। নামের ঘরে ‘তারেক রহমান’ এবং পরিচয়ের স্থানে ‘রাজনৈতিক কর্মী’ উল্লেখ করেন।
মন্তব্যের ঘরে তিনি লেখেন, ‘১৯৭১-এর শহীদদের প্রতি জাতি চির কৃতজ্ঞ। তাঁদের আত্মার প্রতি আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করি। জানাই বিনম্র শ্রদ্ধা।’
পরিদর্শন শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!