বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে কুরআন শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের আওতায় আগামী জানুয়ারি মাস থেকে এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বুধবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস–২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ।
ধর্ম উপদেষ্টা বলেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরবি ভাষাকে হাজার বছরের ঐতিহ্যসমৃদ্ধ ভাষা উল্লেখ করে বলেন, আরবি শুধু যোগাযোগের ভাষা নয়—এটি সাহিত্য, সংস্কৃতি, দর্শন ও জ্ঞানের বিশাল ভাণ্ডার। বর্তমানে বিশ্বের ২০টিরও বেশি দেশে আরবি প্রধান ভাষা এবং ৪০০ মিলিয়নের বেশি মানুষ এই ভাষায় কথা বলে।
তিনি আরও বলেন, আরবি ভাষার উৎকর্ষ ও বিকাশে অনারব জনগোষ্ঠীর অবদানও উল্লেখযোগ্য। আরবি বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
আরবি শিক্ষার মান উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে ড. খালিদ বলেন, আরবি বিষয়ে গবেষণা ও থিসিস অবশ্যই আরবি ভাষাতেই লেখা উচিত। একইসঙ্গে আরবি বিভাগের শিক্ষার্থীদের উত্তরপত্র অন্য কোনো ভাষায় গ্রহণ না করার জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান তিনি।
শিক্ষাঙ্গণে রাজনীতির নেতিবাচক প্রভাব প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের দলীয় রাজনীতি জ্ঞানচর্চার পথে বাধা সৃষ্টি করছে। বিশ্ববিদ্যালয়কে কোনো দলের রাজনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার মানসিকতা পরিহারের আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্যদ্বয় প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও প্রফেসর ড. মো. কামাল উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে আরবি ভাষা ও সাহিত্যে অবদান এবং আরবি শিক্ষায় বিশেষ ভূমিকার জন্য ৩২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পরে ধর্ম উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ও ফিশারিজ অনুষদের অডিটোরিয়ামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন লোহাগাড়া–সাতকানিয়া আয়োজিত নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!