অবিলম্বে সাংবাদিকদের ঈদ বোনাসসহ বেতনভাতা পরিশোধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
বুধবার (২০ মে) বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী ও ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদার এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।
নেতৃবৃন্দ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাংবাদিকদের বেতন বোনাস প্রদান এবং জনকণ্ঠে বিরাজমান পরিস্থিতিতে সাংবাদিকদের বোনাসসহ বকেয়া পরিশোধ করে বিদ্যমান অবস্থার স্থায়ী সমাধানের আহ্বান জানান।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ঈদের ছুটি আসন্ন। এখনো অনেক প্রতিষ্ঠান সাংবাদিকদের বেতনভাতা পরিশোধ করেনি। অনেকে নিয়ম কানুনের তোয়াক্কা না করে সাংবাদিকদের নামমাত্র বেতন দিয়ে আসলেও ঈদ উপলক্ষে সেই বেতন ও বোনাস পরিশোধে নানা টালবাহানা করছে। অথচ এসব প্রতিষ্ঠান ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের ঘোষণা দিয়ে সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করে আসছে।
অবিলম্বে সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানান নেতারা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!