ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) চেয়ারম্যান ও যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ বলেছেন, সাংবাদিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরই বিধি-নিষেধ দেয়া হলে তা মানতে প্রস্তুত সাংবাদিকরা।
সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশে সাংবাদিকতার পরিবেশ কখনোই অনুকূলে ছিল না। সাংবাদিকদের অবহেলার শেষ নেই। অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) থেকে এক কঠিন নিয়ম নীতিমালার কথা বলা হয়েছে, যার কারণে সাংবাদিকরা চরম ক্ষুব্ধ।
উল্লেখ্য, টেলিভিশন চ্যানেলে কর্মরত সংবাদকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে অনাপত্তিপত্র (এনওসি) বাধ্যতামূলক করে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)।
রোববার (১৭ মে) এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এরপর সামাজিক মাধ্যমে এই নিয়ে সমালোচনা শুরু হয়। অ্যাটকোর বিজ্ঞপ্তির নিন্দা ও প্রতিবাদ জানায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের ফোরাম।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!