আইভীর জামিন বহাল, আইভী, আওয়ামী লীগ, সংসদ সদস্য, আওয়ামী লীগ সংসদ সদস্য, আইভীর জামিন বহাল,
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।   ফাইল ছবি

হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১০টি মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। 

রবিবার (১০ মে) সকালে আদালত এ আদেশ প্রদান করেন।

আইভীর বিরুদ্ধে হত্যা, পুলিশের কাজে বাধাদান ও সহিংসতার মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে ১০টি মামলায় আপিল বিভাগ জামিন বহাল রাখায় বর্তমানে তার মুক্তিতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

জামিন বহাল থাকা মামলাগুলোর মধ্যে ছয়টি হত্যা মামলা। বাকি মামলাগুলো পুলিশের ওপর হামলা, সহিংসতা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে দায়ের করা হয়েছে।

এছাড়া আরও দুটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন আইভী। তবে ওই দুই মামলায় দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার জজ আদালতে আপিল করেছে। মামলাগুলো এখনো শুনানির জন্য কার্যতালিকায় আসেনি।