২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলোমের সমাবেশে চালানো গণহত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল এই মামলায় রাজসাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়।
এ সময় আবদুল জলিল মণ্ডলের জামিন প্রার্থনা করে আদালতে শুনানি করেন তার আইনজীবী মোহাম্মদ আলী হায়দার।
শুনানি চলাকালে আইনজীবী উল্লেখ করেন যে, তার মক্কেল এই আলোচিত মামলার রাজসাক্ষী হতে আগ্রহী। তবে ট্রাইব্যুনাল বিস্তারিত পর্যালোচনার পর সাবেক এই ডিআইজির জামিন আবেদনটি মঞ্জুর না করে তা নাকচ করে দেন। বর্তমানে তিনি এই মামলার আসামি হিসেবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!