দেশের সর্বোচ্চ আদালতের এজলাসে চার মাস ধরে সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা। এ সময় তারা মুখে কালো কাপড় বেধে প্রতীকী প্রতিবাদ জানান। একইসঙ্গে অবিলম্বে সাংবাদিকদের স্বাধীনতা ফিরিয়ে না দিলে আদালতের সংবাদ বর্জনের হুঁশিয়ারিও দেন সাংবাদিকরা।
রোববার (০৩ মে) দুপুরে, সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দূর করার দাবিতে, সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমই গণতন্ত্রের মূল ভিত্তি। অথচ আদালতে প্রবেশাধিকার সীমিত করে গণমাধ্যমের কণ্ঠরোধ করার যে প্রচেষ্টা তা গণতন্ত্রের জন্য হুমকি। তাই সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সরকার, প্রধান বিচারপতিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, সাংবাদিকরা হুমকি, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার করতে হবে। এছাড়া সাংবাদিক যারা গ্রেফতার রয়েছেন, অন্যায় না করে থাকলে তাদের মুক্তি দাবি তোলেন তারা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!