ঢাকা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটির সব ২৩টি পদেই তাদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি সমর্থিত সবুজ প্যানেল কোনো পদে জয় পায়নি। স্বতন্ত্র প্রার্থীরাও সফল হননি।
শুক্রবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. বোরহান উদ্দীন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে আনোয়ার জাহিদ ভূইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান জয়ী হয়েছেন। তারা যথাক্রমে সবুজ প্যানেলের এস এম কামালউদ্দীন ও আবু বাক্কার সিদ্দিককে পরাজিত করেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদে বিজয়ীরা হলেন:
সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ট্রেজারার মোহাম্মদ আনিসুজ্জামান (আনিস), সিনিয়র সহ-সম্পাদক মো. ইলতুতমিশ সওদাগর (অ্যানি), সহ-সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান জুয়েল, লাইব্রেরি সম্পাদক খন্দকার মাকসুদুল হাসান (সবুজ), সাংস্কৃতিক সম্পাদক মারজিয়া হীরা, অফিস সেক্রেটারি মো. আবজাল হোসেন মৃধা, ক্রীড়া সম্পাদক সোহেল খান, সমাজকল্যাণ সম্পাদক এএসএম ফিরোজ এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক শফিকুল ইসলাম (শফিক)।
এছাড়া ১০টি সদস্য পদের নির্বাচিতরা হলেন: ফারজানা ইয়াসমিন, মোহাম্মদ নজরুল ইসলাম মামুন, মোহাম্মদ আদনান রহমান, সৈয়দ সারোয়ার আলম নিশান, মামুন মিয়া, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ সানাউল, মুজাহিদুল ইসলাম সায়েম, এইচ এম রেজাউল সাঈদ ও শওকত হোসেন।
উল্লেখ্য, ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ২০ হাজার ৭৮৫ জন ভোটারের মধ্যে ৭ হাজার ১৬৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!