গতকাল রাতে নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফার গাড়ি ভাঙচুর ও তাকে অবরুদ্ধ করার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় অভিযান চালিয়ে যুবদলের ৯ কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এ তথ্য জানিয়েছে।
শনিবার রাত সাড়ে ১২টায় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. আলামিন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি করেন। মামলায় ৬৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলা হওয়ার পরপরই ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, এনায়েত উল্লাহ প্রান্ত (২৫), মো. মিজান মিয়া (২৭), মো. মিজানুর রহমান (৪৮), মো. খাইরুল ইসলাম (৩৪), ইমরান মিয়াদাদ এনায়েত (৩৪), মাহফুজুল ইসলাম শরীফ (৩২), আবু তাহের (২৬), সুমন মিয়া (২৬) এবং হুমায়ুন (৩০)। পুলিশ জানায়, তারা সবাই যুবদলের কর্মী।
পুলিশ সুপার হাফিজুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বর্তমানে নেত্রকোণা মডেল থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মাগরিবের নামাজের সময় স্থানীয় ‘মেসার্স গিরিপথ পেট্রোল পাম্পে’ সংসদ সদস্য মাসুম মোস্তফার ওপর একদল লোক অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা সংসদ সদস্যের ব্যক্তিগত মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ-১৫-৭৫২৮) ব্যাপক ভাঙচুর করে। এ সময় সংসদ সদস্য পাম্প সংলগ্ন একটি নামাজ ঘরে আশ্রয় নিয়ে নিজেকে রক্ষা করেন। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

এ মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার এবং যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদ বাবুসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাদের আসামি করা হয়েছে।
উপজেলা বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্তমানে পূর্বধলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!