নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাডুনা রাজ্যের একটি গ্রামে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) ভোরের দিকে ওই গ্রামে ঢুকে বন্দুকধারীরা অতর্কিত গুলি চালানোয় প্রাণহানির এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গ্রামপ্রধানের সচিব ডোগন রানা বলেন, বন্দুকধারীরা হঠাৎ করেই ওই এলাকায় প্রবেশ করে নির্বিচারে গুলি চালানো শুরু করে এবং ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ হামলায় নিহতদের মধ্যে অন্তত আটজন শিশু রয়েছে এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
সশস্ত্র গ্যাং ও অপরাধী গোষ্ঠীগুলোর এ ধরনের সহিংসতা নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে চরম নিরাপত্তা সংকট তৈরি করেছে। সেখানে প্রায়ই বিভিন্ন জনপদে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটছে।
দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এবং আইএসডব্লিউএপির প্রাণঘাতী বিদ্রোহের মুখোমুখি হলেও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী কাডুনা রাজ্যের এই হামলার দায় স্বীকার করেনি।
অন্য এক স্থানীয় বাসিন্দা ও যুবনেতা ইশায়া দাওয়া বলেন, হামলাকারীরা মধ্যরাতের দিকে কাউরু এলাকার নারিডন গ্রামে হামলা চালিয়ে বাসিন্দাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়েছে।
তিনি বলেন, কোনো কোনো বাসিন্দাকে নির্মমভাবে জবাই করা হয়েছে। ইতোমধ্যে কয়েকজনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
নিহতদের বিষয়ে বর্ণনা দিতে গিয়ে দাওয়া বলেন, ভুক্তভোগীদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধরা রয়েছেন। হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে গ্রামটির একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় এই বাসিন্দা বলেন, হামলার কয়েক ঘণ্টা পর সকালের দিকে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন। কাডুনা রাজ্য পুলিশের মুখপাত্র মনসুর হাসান বলেছেন, এই হামলার বিষয়ে শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
সূত্র: রয়টার্স।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!