চীনের উত্তর-পূর্বাঞ্চলের শানশি প্রদেশের একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৮ শ্রমিক ভূগর্ভে আটকা পড়েছেন। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় চাংশি শহরের লিউশেনইউ কয়লাখনিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিস্ফোরণের সময় খনির নিচে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। শনিবার (২১ মে) সকাল ৬টা পর্যন্ত ২০১ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
সিনহুয়ার তথ্য অনুযায়ী, খনিটিতে কার্বন মনোক্সাইডের মাত্রা নির্ধারিত সীমা অতিক্রম করায় বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
এদিকে বিস্ফোরণের পর গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। পাশাপাশি আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে দায়ীদের আইনের আওতায় আনার নির্দেশ দেন।
শানশি প্রদেশ চীনের অন্যতম প্রধান কয়লা উৎপাদন কেন্দ্র। তবে দীর্ঘদিন ধরেই অঞ্চলটির খনি শিল্প দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে সমালোচিত। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!