ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডে অতিরিক্ত পাঁচ হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর মাত্র এক সপ্তাহ আগেই দেশটিতে চার হাজার সেনা মোতায়েনের পূর্বঘোষিত পরিকল্পনা বাতিল করেছিল পেন্টাগন। নতুন এ ঘোষণায় ইউরোপীয় মিত্রদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নাভরোৎ স্কিকে সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে নাভরোৎস্কিকে প্রকাশ্যে সমর্থনও দিয়েছিলেন তিনি।
ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো নিজেদের প্রতিরক্ষা ব্যয়ে যথেষ্ট অবদান রাখছে না। পাশাপাশি ইরান যুদ্ধ ইস্যুতেও মিত্রদের পর্যাপ্ত সহায়তা পাচ্ছে না বলে দাবি ওয়াশিংটনের।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প ও পেন্টাগন জানিয়েছিল, জার্মানি থেকে অন্তত পাঁচ হাজার মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস যুক্তরাষ্ট্র ইরান ইস্যুতে ‘অপমানিত’ হয়েছে বলে মন্তব্য করার পরই এই পরিকল্পনার কথা সামনে আসে। তিনি যুক্তরাষ্ট্রের যুদ্ধ কৌশলেরও সমালোচনা করেছিলেন।
এরপর চলতি মাসের শুরুতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র পাঁচ হাজারের চেয়েও অনেক বেশি সেনা কমানোর পরিকল্পনা করছে।
গত সপ্তাহ পর্যন্ত জানা যায়, মার্কিন সেনাবাহিনীর দ্বিতীয় আর্মর্ড ব্রিগেড কমব্যাট টিমের প্রায় চার হাজার সদস্যকে পোল্যান্ডে পাঠানোর পরিকল্পনা বাতিল করা হয়েছে। বার্তা সংস্থা এপি জানায়, ইউরোপে সেনা উপস্থিতি কমানোর ট্রাম্প প্রশাসনের নির্দেশনার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরিচালনায় প্রশিক্ষিত সেনাদের জার্মানিতে পাঠানোর পরিকল্পনাও স্থগিত করা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!