আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং পারমাণবিক ইস্যুতে অচলাবস্থার কারণে জ্বালানি বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত ও হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করে তুলেছে।
শুক্রবার (২২ মে) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৪ দশমিক ৯৬ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ০৮ ডলারে পৌঁছেছে।
এর আগে বৃহস্পতিবার দুই ধরনের তেলের দামই প্রায় ২ শতাংশ কমে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। তবে নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়ায় বাজারে আবারও মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা দিয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা এটি নিয়ে আসব। তাদের কাছে এটা থাকতে দেওয়া হবে না।’
তবে ইরান স্পষ্ট জানিয়েছে, তারা কোনোভাবেই তাদের ইউরেনিয়াম মজুত বিদেশে হস্তান্তর করবে না। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে আরও অস্থিরতা তৈরি হতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালিতে কোনো ধরনের সংঘাত দেখা দিলে বিশ্ববাজারে তেলের সরবরাহ বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!