হরমুজ প্রণালি পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প।   ছবি: আল-জাজিরা

গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২১ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হরমুজ প্রণালিতে ইরানের টোল আরোপের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, এটি আন্তর্জাতিক জলসীমা হওয়ায় সেখানে টোল আদায় গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ‘হরমুজ প্রণালির সম্পূর্ণ নিয়ন্ত্রণে আমরা রয়েছি। আপনারা জানেন, আমাদের নৌ-অবরোধ শতভাগ কার্যকর। কেউ এই অবরোধ ভাঙতে পারেনি। এটি অনেকটা লোহার দেয়ালের মতো।’

ট্রাম্প আরও বলেন, ‘আমরা চাই হরমুজ প্রণালি উন্মুক্ত থাকুক। আমরা কোনো টোল চাই না। এটি একটি আন্তর্জাতিক জলসীমা ও আন্তর্জাতিক নৌপথ।’

এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে ২৪টি জাহাজ চলাচল করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে। এরপর থেকে ওই পথ দিয়ে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।

সূত্র: আল জাজিরা