যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির প্রাণকেন্দ্র ম্যানহাটনে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৯ মে) বিকেল পৌনে ছয়টার দিকে ম্যানহাটনের লোয়ার এলাকার ব্রডওয়ে ও স্টোন স্ট্রিটের সংযোগস্থলে এই দুর্ঘটনা ঘটে। হঠাৎ একটি গাড়িতে আগুন ধরে যাওয়ার পর সেটি বিকট শব্দে বিস্ফোরিত হলে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউইয়র্কের প্রতিবেদনে বলা হয়েছে, যেখানে ঘটনাটি ঘটেছে, সেটি নিউইয়র্কের অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র চার্জিং বুল ভাস্কর্যের খুব কাছে। ব্যস্ততম এই এলাকায় সবসময়ই স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ভিড় থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে পার্ক করে রাখা একটি গাড়িতে প্রথমে আগুন জ্বলতে দেখা যায়। সাধারণ মানুষ ও দমকলকর্মীরা যখন সেখানে জড়ো হচ্ছিলেন, ঠিক তখনই বিকট শব্দে গাড়িটি বিস্ফোরিত হয়। আকস্মিক এই বিস্ফোরণের শব্দে প্রাণভয়ে পর্যটক ও পথচারীরা দিগ্বিদিক দৌড়ে পালাতে শুরু করেন। মুহূর্তের মধ্যে পুরো এলাকার আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতেও এই ভয়াবহ চিত্র দেখা গেছে।
নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট (এফডিএনওয়াই) জানিয়েছে, মঙ্গলবার (১৯ মে) বিকেল ৫টা ৪২ মিনিটে ব্রডওয়ে ও স্টোন স্ট্রিটের কাছে একটি গাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টার কিছু আগে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় অলৌকিকভাবে কেউ হতাহত হননি। তবে ব্যস্ততম পর্যটন এলাকায় কীভাবে এবং কী কারণে এই আগুনের সূত্রপাত হলো, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!