মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা দেখা দেওয়ায় ভারতে আবারও বাড়ানো হয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় দফা মূল্যবৃদ্ধি।
মঙ্গলবার (১৯ মে) দেশটির তেল বিপণন সংস্থাগুলো প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম প্রায় ৯০ পয়সা পর্যন্ত বাড়িয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এর আগে গত শুক্রবার (১৫ মে) প্রতি লিটারে ৩ রুপি করে দাম বাড়ানো হয়েছিল। তখন দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে দাঁড়ায় ৯৭.৭৭ রুপি এবং ডিজেলের দাম হয় ৯০.৬৭ রুপি।
নতুন ঘোষণার ফলে দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম আরও ৮৭ পয়সা বেড়ে হয়েছে ৯৮.৬৪ রুপি। একইভাবে ডিজেলের দাম ৯১ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯১.৫৮ রুপিতে।
শুধু দিল্লিই নয়, ভারতের অন্যান্য বড় শহরেও জ্বালানির দাম বেড়েছে। মুম্বাইয়ে পেট্রোলের দাম ১০৭.৫৯ রুপি এবং ডিজেলের দাম ৯৪.০৮ রুপিতে পৌঁছেছে। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৯.৭০ রুপি, আর ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৬.০৭ রুপি। চেন্নাইয়ে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০৪.৪৯ রুপিতে এবং ডিজেল ৯৬.১১ রুপিতে।
বিশেষজ্ঞদের মতে, ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহ ও দামে চাপ তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে ভারতের জ্বালানি বাজারে।
তেল বিপণন সংস্থাগুলো দীর্ঘদিন ধরে পুরোনো দামে জ্বালানি বিক্রি করলেও আন্তর্জাতিক বাজারে ক্রয়মূল্য বাড়তে থাকায় তাদের ওপর আর্থিক চাপ তৈরি হয়। সেই ক্ষতি সামাল দিতেই ধাপে ধাপে দাম বাড়ানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের আশঙ্কা, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়লে আগামী দিনগুলোতে ভারতে জ্বালানির দাম আবারও বাড়তে পারে। এতে পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!