কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর নিজেদের সামরিক নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এখন থেকে এই জলপথ দিয়ে চলাচলকারী সব ধরনের নৌযানকে ইরানি সামরিক বাহিনী ও আইআরজিসির সঙ্গে পূর্ব সমন্বয় করতে হবে।
আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়, হরমুজ প্রণালি বর্তমানে তাদের সম্পূর্ণ সামরিক নজরদারির আওতায় রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এই অঞ্চলে সামরিক উপস্থিতি আরও বৃদ্ধি করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী বা শত্রুভাবাপন্ন দেশের কোনো সামরিক জাহাজকে এই প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না। তবে ইরান দাবি করেছে, বন্ধুভাবাপন্ন দেশগুলোর বাণিজ্যিক ও সাধারণ নৌযান আগের মতোই এই রুট ব্যবহার করতে পারবে।
এদিকে সাম্প্রতিক কয়েক দিনে হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল কিছুটা বেড়েছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়। বিশেষ করে চীনা কোম্পানির প্রায় ৩০ থেকে ৪০টি জাহাজ এই পথ অতিক্রম করে। তবে নতুন কড়াকড়ির পর গত ২৪ ঘণ্টায় ওই জলপথে অন্য কোনো জাহাজ চলাচলের তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!