সৌদি আরবের আকাশসীমায় অবৈধভাবে প্রবেশ করা তিনটি ড্রোন সফলভাবে প্রতিহত ও ভূপাতিত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
স্থানীয় সময় রবিবার (১৭ মে) ইরাকের আকাশসীমা থেকে ড্রোনগুলো সৌদি আরবের ভেতরে প্রবেশ করলে দেশটির সামরিক বাহিনী তা মাঝ আকাশেই ধ্বংস করে দেয়।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘনের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আকাশসীমা ও সীমান্ত সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের সামরিক ও অপারেশনাল পদক্ষেপ নিতে রিয়াদ প্রস্তুত বলেও উল্লেখ করা হয়।
গত এপ্রিল মাসে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর অঞ্চলটিতে সংঘাত কিছুটা কমে আসে। তবে যুদ্ধবিরতির মধ্যেও ইরাকের ভূখণ্ড থেকে সৌদি আরব ও কুয়েতসহ পারস্য উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলার বিচ্ছিন্ন ঘটনা ঘটছে।
রোববারের ঘটনাটিও সেই ধারাবাহিকতার অংশ বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সৌদি আরব তাদের নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে।
সূত্র: রয়টার্স।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!