ভারতের রাজস্থানে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। চলন্ত অবস্থায় ট্রেনটির শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) একটি বগিতে আগুন ধরে যায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার (১৭ মে) ভোর প্রায় সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে আগুন লাগার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
রেলওয়ের এক কর্মকর্তা জানান, বি-১ নামের বগিটিতে ৬৮ জন যাত্রী ছিলেন। ভোর ৫টা ১৫ মিনিটের দিকে কোটার বিক্রমগড় আলোত স্টেশনের কাছে বগিটিতে আগুন লাগে। পরে দ্রুত আক্রান্ত বগিটি অন্য বগি থেকে বিচ্ছিন্ন করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, আগুন লাগা বগি থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। আগুনের তাপে পাশের কয়েকটি গাছেও আগুন ধরে যায়।
যাত্রীদের নিরাপদে অন্য বগিতে স্থানান্তর করা হয়েছে। তাদের কোটা পর্যন্ত এভাবেই নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরে সেখানে ট্রেনটিতে নতুন একটি বগি যুক্ত করা হবে।
১২৪৩১ নম্বর রাজধানী এক্সপ্রেস ট্রেনটি গত শুক্রবার কেরালার থিরুভানানথাপুরাম থেকে যাত্রা শুরু করে। রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে ট্রেনটির দিল্লির নিজামুদ্দিন রেলস্টেশনে পৌঁছানোর কথা ছিল। আগুন লাগার আগে ট্রেনটি প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল। দুর্ঘটনার সময় ট্রেনটি দিল্লি থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।
সূত্র: এনডিটিভি
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!