ওয়াশিংটনে অনুষ্ঠিত দুই দিনের সংলাপ শেষে ইসরায়েল এবং লেবানন যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট শুক্রবার (১৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোষ্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
পিগোট জানান, “গত ১৬ এপ্রিল যে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছিল, তার মেয়াদ এই সংলাপের পর আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে। সংলাপটি খুবই ফলপ্রসূ হয়েছে।”
এর আগে ২ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান চালায়। এই অভিযানের মূল লক্ষ্য ছিল লেবাননভিত্তিক শিয়াপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূল করা। এই সময়সীমায় ২ হাজার ৮১৪ জন নিহত, ১২ হাজারেরও বেশি আহত এবং ১০ লাখেরও বেশি লেবানিজ নাগরিক নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাড়িঘর ছাড়তে বাধ্য হন। তবে যুদ্ধবিরতির মধ্যেও আইডিএফ কয়েক দফা হামলা চালায়, যাতে কয়েকজন বাংলাদেশিও নিহত হয়েছেন।
এই ওয়াশিংটন সংলাপের মাধ্যমে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দুই দেশের মধ্যে কয়েক দশক পর উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। সংলাপে যুক্ত ছিলেন মার্কিন সামরিক ও নিরাপত্তা বিষয়ক কর্মকর্তারা। পেন্টাগন আগামী ২৯ এপ্রিলের মধ্যে দুই দেশের জন্য নতুন একটি ‘নিরাপত্তা লাইন’ প্রস্তাব করবে। সেই ভিত্তিতে ২ থেকে ৩ জুন ফের বৈঠক অনুষ্ঠিত হবে ওয়াশিংটনে।
পিগোট আশা প্রকাশ করেছেন যে, এই সংলাপ দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সার্বভৌমত্বের স্বীকৃতি এবং সীমান্ত এলাকার নিরাপত্তা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।
সূত্র: রয়টার্স
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!