ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানি জনগণ ভয়াবহ সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা ও গর্বের সঙ্গে রুখে দাঁড়িয়েছে। তারা কখনোই পতন হতে থাকা মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করবে না।
ইরানি গণমাধ্যম প্রেসটিভির এক প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (১৪ মে) ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন আরাগচি। নয়াদিল্লিতে এদিন ব্রিকস সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে।
সম্মেলনে দেওয়া বক্তব্যে আরাগচি আরো বলেন, বাস্তবতা বড়ই ভঙ্গুর। সাম্রাজ্যবাদী শক্তি ইতিহাসের চাকা পেছনে ঘোরাতে চায়। নিজেদের অন্তিম সময়ে তারা মরিয়া হয়ে আঘাত হানছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এক বছরেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুই দফায় অযৌক্তিক আগ্রাসন চালিয়েছে। এটিকে অযৌক্তিক বলা হচ্ছে কারণ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং খোদ নিজস্ব গোয়েন্দা তথ্যের বিপরীতে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!