শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী সোনিয়া গান্ধীকে। তবে বড় ধরনের কোনো সমস্যা না থাকায় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ছেড়ে দিয়েছে হাসপাতাল। এরপর একই দিনে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
বুধবার (১৩ মে) নয়াদিল্লির গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। এরমাধ্যমে চলতি বছরের জানুয়ারি থেকে এ নিয়ে মোট তিনবার হাসপাতালে ভর্তি হতে হয় ৭৯ বছর বয়সী রাজ্যসভার এই সদস্যকে।
এর আগে, গত মার্চ মাসে প্রচণ্ড জ্বর নিয়ে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সে সময় পরীক্ষায় শরীরে সিস্টেমিক ইনফেকশন ধরা পড়ে এবং অ্যান্টিবায়োটিক দিয়ে তার চিকিৎসা করা হয়েছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তখন তাকে কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়।
তারও আগে রুটিন চেকআপের জন্য তাকে একই হাসপাতালে ভর্তি করা হয় এবং একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রাখা হয়েছিল।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইকে হাসপাতালের একটি সূত্র বলেছে, সোনিয়া গান্ধী দীর্ঘস্থায়ী কাশির সমস্যায় ভুগছেন। বিশেষ করে দিল্লির বায়ুদূষণের কারণে তাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আসতে হয়।
সোনিয়া গান্ধী অসুস্থ হয়ে পড়ায় তার ছেলে রাহুল গান্ধী পূর্ব নির্ধারিত কেরেলা সফর বাতিল করেন। সেখানে একটি সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল তার। স্বশরীরে উপস্থিত না হলেও ভিডিওবার্তায় বক্তব্য দেন রাহুল। তিনি জানান, তার মা অসুস্থ হয়ে পড়ায় হঠাৎ করে তার কার্যসূচিতে পরিবর্তন আনতে হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!