ধসে যাওয়া মন্দিরের দেওয়াল।
ধসে যাওয়া মন্দিরের দেয়াল।   ছবি: সংগৃহীত

ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ায় ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি মন্দিরের দেয়াল ধসের জেরে নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় রাজ্যের সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে ঘটেছে এ ঘটনা।

সাঙ্গলি জেলা পুলিশের সুপারিন্টেনডেন্ট তুষার দোশি বলেন, 'প্রতি মঙ্গলবার এই মন্দিরে বড় জনসমাগম হয় এবং গতকালও তার ব্যতিক্রম হয়নি। প্রায় ৩৫০ জন ভক্ত-দর্শনার্থী মন্দিরের চত্বরে ছিলেন। সন্ধ্যার দিকে ভারী বর্ষণ এবং ঝড় শুরু হলে তারা মন্দির চত্বরের সীমানা দেয়ালে টিনশেডের নিচে আশ্রয় নেন। হঠাৎ করে দেয়ালের একাংশ ও টিনশেড ধসে যায়। ধসে যাওয়া দেয়াল ও টিনশেডের তলায় চাপা পড়ে এই নিহত এবং আহতের ঘটনা ঘটেছে।'

আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন তুষার।