ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন গণমাধ্যমের সংবাদ কাভারেজের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সামরিকভাবে শক্ত অবস্থানে রয়েছে-এমন ধরনের প্রতিবেদনকে তিনি ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’ বলে আখ্যা দিয়েছেন।
বুধবার (১৩ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন ‘শত্রুপক্ষকে’ সহায়তা করছে এবং ইরানকে অযথা আশা দিচ্ছে। তবে কোন কোন গণমাধ্যমের প্রতিবেদনের কথা তিনি উল্লেখ করেছেন, তা স্পষ্ট করেননি। তিনি লেখেন, “তারা শত্রুকে সহায়তা করেই যাচ্ছে। এতে শুধু ইরান মিথ্যা আশা পাচ্ছে, যা তাদের পাওয়ার কথা নয়।”
ট্রাম্প আরও বলেন, “শুধু পরাজিত, অকৃতজ্ঞ ও বোকা লোকেরাই আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিতে পারে।”
এর আগে ইরান যুদ্ধ নিয়ে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশের কারণে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
এদিকে সিএনএনের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, যুদ্ধসংক্রান্ত তথ্যসূত্র শনাক্ত করতে সাংবাদিকদের বিরুদ্ধে সমন জারির জন্য মার্কিন বিচার বিভাগকে ব্যক্তিগতভাবে চাপ দিয়েছেন ট্রাম্প।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!