দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যেই দেশটিতে গোপন হামলা চালিয়েছে সৌদি আরব। বার্তাসংস্থা রয়টার্স বুধবার (১৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পশ্চিমা দুই কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, গত মার্চ মাসে ইরানের ভেতরে একাধিক গোপন হামলা চালায় সৌদি আরব। ইরানের পক্ষ থেকে হামলার জবাবে সৌদি এই পাল্টা পদক্ষেপ নেয় বলে দাবি করেছেন তারা।
কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এর মাধ্যমে প্রথমবারের মতো সরাসরি ইরানের ভূখণ্ডে হামলা চালাল সৌদি আরব।
তবে সৌদি আরব ইরানের কোন কোন স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পশ্চিমা আরেক কর্মকর্তা জানিয়েছেন, মার্চের শেষ দিকে ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় সৌদি আরব। পরবর্তীতে সৌদির কূটনৈতিক তৎপরতা ও সতর্কবার্তার পর দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমে আসে।
গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন। এর প্রায় এক সপ্তাহ আগেই ইরান ও সৌদি আরবের মধ্যকার উত্তেজনা প্রশমিত হয়েছিল বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
এ বিষয়ে মন্তব্য জানতে ইরান ও সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে দুই দেশের কেউই আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সূত্র: রয়টার্স
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!