সমুদ্রপথে কুয়েতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে নিজেদের ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্য বলে স্বীকার করেছেন।
মঙ্গলবার কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, চলতি মাসের শুরুতে ইরান থেকে সমুদ্রপথে কুয়েতে প্রবেশের চেষ্টা করেন চার ব্যক্তি। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের আটক করেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আইআরজিসির নৌবাহিনীর দুই কর্নেল, একজন ক্যাপ্টেন এবং একজন লেফটেন্যান্ট কমান্ডার। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, কুয়েতের বুবিয়ান দ্বীপে অনুপ্রবেশের দায়িত্ব তাদের দেওয়া হয়েছিল।
ইরান উপকূলের কাছে অবস্থিত বুবিয়ান দ্বীপটি কুয়েতের বৃহত্তম দ্বীপ। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ১ মে একটি মাছ ধরার ট্রলারে করে তারা কুয়েতে প্রবেশের চেষ্টা করেন। কুয়েতবিরোধী শত্রুতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে ট্রলারটি বিশেষভাবে ভাড়া করা হয়েছিল বলেও দাবি করা হয়েছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কুয়েতের সামরিক বাহিনীও এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
সূত্র: এএফপি
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!