বট বাহিনী দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক দুর্বল করার চেষ্টা করছে পাকিস্তান: নেতানিয়াহু,  ইসরায়েল, পাকিস্তান, আমেরিকা, যুক্তরাষ্ট্র, ইরান, ইরান-আমেরিকা আলোচনা, যুদ্ধ, হরমুজ, ট্রাম্প, টেক্সাস, আমেরিকান নাগরিক, আমেরিকান সিটিজেন, সামাজিক যোগাযোগ মাধ্যম, বট বাহিনী, গুপ্ত, ডিজিটাল যুদ্ধ, সামরিক, সংঘাত, সিক্সটি মিনিটস, নেতানিয়াহু,
পাকিস্তান বট বাহিনী দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক দুর্বল করার চেষ্টা করছে বলে দাবি করেছেন নেতানিয়াহু।   ছবি: সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন, পাকিস্তানসহ কয়েকটি দেশ ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও বট বাহিনী ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্পর্ক দুর্বল করার চেষ্টা চালাচ্ছে।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন। নেতানিয়াহু বলেন, এটি এক ধরনের ‘গুপ্ত ডিজিটাল যুদ্ধ’, যা সামরিক সংঘাতের পাশাপাশি অনলাইনে পরিচালিত হচ্ছে।

তরুণ আমেরিকানদের মধ্যে ইসরাইলের প্রতি সমর্থন কমে যাওয়ার প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, কিছু দেশ পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমকে প্রভাবিত করছে। তাদের উদ্দেশ্য হলো ইসরাইলের প্রতি মার্কিন জনগণের সমর্থন কমিয়ে দেওয়া এবং দুই দেশের ঐক্যে ফাটল ধরানো।

এ বিষয়ে একটি উদাহরণও তুলে ধরে নেতানিয়াহু বলেন, অনেক সময় এমন বার্তা পাঠানো হয় যেখানে লেখা থাকে ‘আমি টেক্সাসের একজন সাধারণ নাগরিক। আগে সবসময় ইসরাইলকে সমর্থন করেছি, কিন্তু এখন আর পারছি না।’ পরে অনুসন্ধানে দেখা যায়, এসব বার্তা আসলে পাকিস্তানের কোনো গোপন স্থান থেকে পাঠানো হয়েছে।

নেতানিয়াহুর ভাষায়, এটি একটি বড় তথ্যযুদ্ধের অংশ। তিনি বলেন, ইসরাইল বিভিন্ন রণাঙ্গনে লড়াই করছে। তবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের যুদ্ধক্ষেত্রে দেশটি সবচেয়ে বেশি চাপে রয়েছে।

যদিও তিনি শুধু পাকিস্তানের নাম উল্লেখ করেননি, তবে বলেন, ‘বেশ কয়েকটি দেশ’ এই কর্মকাণ্ডে জড়িত। পাকিস্তানকে তিনি একটি স্পষ্ট উদাহরণ হিসেবে তুলে ধরেন।

উল্লেখ্য, ইসরাইলের সঙ্গে পাকিস্তানের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। গাজায় ইসরাইলের সামরিক অভিযান ও ইরান ইস্যুতে পাকিস্তান বরাবরই কড়া সমালোচনামূলক অবস্থানে রয়েছে। পাশাপাশি সাম্প্রতিক উত্তেজনায় মধ্যস্থতাকারীর ভূমিকায়ও নিজেদের সক্রিয়ভাবে তুলে ধরছে ইসলামাবাদ।