নেপালে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজের চাকায় আগুন ধরে যায়। পরে দ্রুত পদক্ষেপে সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে উদ্ধার করা হয়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। টিকে ৭২৬ ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুল থেকে যাত্রা করে সোমবার ভোরে কাঠমান্ডুতে পৌঁছায়।
বিমানটিতে ২৭৮ জন যাত্রী ও ১১ জন ক্রু সদস্য ছিলেন। অবতরণের সময় রানওয়েতে নামার সঙ্গে সঙ্গেই চাকায় আগুন ধরে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিমানবন্দরের দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এবং সবাইকে নিরাপদে বের করে আনা হয়।
এএনআই জানিয়েছে, কী কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরটি 'টেবল টপ' বিমানবন্দর হিসেবে পরিচিত। অর্থাৎ এটি আশপাশের এলাকার চেয়ে উঁচু স্থানে অবস্থিত এবং রানওয়ের এক বা একাধিক পাশে খাড়া ঢাল রয়েছে। এ ধরনের বিমানবন্দরে অবতরণ তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে থাকে।
আজকের এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও বিমানবন্দরের নিরাপত্তা ও কারিগরি সক্ষমতা নিয়ে পুনরায় আলোচনা শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অবতরণের সময় আগুনের খবর ছড়িয়ে পড়লে বিমানের ভেতর হুড়োহুড়ি শুরু হয়েছিল, তবে বিমানকর্মীদের সহযোগিতায় সবাই দ্রুত নিচে নেমে আসতে সক্ষম হন।
নেপাল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার বিষয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করা সম্ভব নয়। তবে প্রাথমিক পর্যবেক্ষণে যান্ত্রিক ত্রুটির আশঙ্কা করা হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!