পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার বৈঠকে বসতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সোমবার (১১ মে) রাজ্য সচিবালয় নবান্নে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন এবং প্রশাসনিক দায়িত্ব চূড়ান্ত করবেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এদিন তিনটি প্রশাসনিক বৈঠক করবেন নতুন মুখ্যমন্ত্রী। সদ্য শপথ নেওয়া মন্ত্রীদের দায়িত্ব বণ্টনের পাশাপাশি সরকারের অগ্রাধিকারমূলক কর্মকৌশল নিয়েও আলোচনা হতে পারে।
শনিবার (৯মে) শপথ গ্রহণের পর পশ্চিমবঙ্গকে নতুনভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী। বিশ্লেষকদের মতে, নতুন সরকারের প্রথম প্রশাসনিক বৈঠক থেকেই আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কর্মকাণ্ডের ভবিষ্যৎ দিকনির্দেশনা স্পষ্ট হতে পারে।
বৈঠককে কেন্দ্র করে রোববার থেকেই বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নবান্ন ও আশপাশের এলাকায় টহল জোরদার করেছে কলকাতা পুলিশ। ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সফর সামনে রেখে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে।
এদিকে, শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, হত্যাকাণ্ডে ব্যবহৃত নিশান কোম্পানির একটি গাড়ি ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল। ঘটনার তদন্তে পুলিশের একটি দল ইতোমধ্যে উত্তর প্রদেশে গেছে।
পশ্চিমবঙ্গে বিজেপির নেতৃত্বে প্রথম সরকার গঠনের পর নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপিবিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তবে সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে সিপিআইএম ও কংগ্রেস।
সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম বলেন, অপরাধ, দুর্নীতি ও সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কাউকে গ্রহণ করা হবে না।
অন্যদিকে রোববার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজয় থালাপতি। শপথের পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন তিনি। তাকে অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
রাজ্যের উন্নয়ন, জনকল্যাণ ও অন্তর্ভুক্তিমূলক অগ্রগতির লক্ষ্যে নতুন নেতৃত্ব হিসেবে থালাপতি মানুষের আস্থা অর্জন করবেন বলে আশা করছেন অনেকে।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!