যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা আত্মসমর্পণের জন্য নয়, বরং ইরানের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার লক্ষ্যেই পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
রবিবার (১০ মে) দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না’
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-র বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সংলাপ বা আলোচনা মানেই ইরান তার অবস্থান থেকে সরে আসবে—এমন ধারণা সঠিক নয় বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।
তিনি বলেন, আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে ইরানি জনগণের অধিকার নিশ্চিত করা এবং দেশের জাতীয় স্বার্থকে শক্তভাবে রক্ষা করা। যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি পুনর্গঠন সংক্রান্ত এক টাস্কফোর্স বৈঠকে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এর জবাবে ইরানও ইসরাইল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর পাল্টা হামলা চালায়। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান।
পূর্বে ইসলামাবাদ-এ অনুষ্ঠিত আলোচনাগুলো স্থায়ী কোনো সমাধানে পৌঁছাতে না পারলেও পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দিষ্ট সময়সীমা ছাড়াই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান।
বর্তমানে সেই যুদ্ধবিরতির ভিত্তিতেই কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সাম্প্রতিক বক্তব্য চলমান আলোচনায় ইরানের কঠোর ও অনড় অবস্থানেরই প্রতিফলন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!