পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আফগানিস্তান সীমান্তঘেঁষা বান্নু জেলায় একটি পুলিশ পোস্টে আত্মঘাতী গাড়িবোমা ও পরবর্তী বন্দুকযুদ্ধে অন্তত তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
রবিবার (১০ মে) বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, শনিবার (৯ মে) গভীর রাতে সংঘটিত এই হামলায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় বলে স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে।
পুলিশ ও নিরাপত্তা সূত্রগুলোর দেওয়া তথ্যমতে, হামলার শুরুতেই এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে নিরাপত্তা চৌকির ওপর আছড়ে পড়ে। বিকট শব্দে বিস্ফোরণের পর চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং বিস্ফোরণের তীব্রতায় পুলিশ পোস্টের স্থাপনাটি সম্পূর্ণ ধসে পড়ে।
প্রাথমিক বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই হামলাকারীরা স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে অতর্কিত গুলি বর্ষণ শুরু করে। এমনকি এই হামলায় আধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ঘটনার পরপরই বান্নু জেলার সরকারি হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণের প্রভাবে নিকটবর্তী বেসামরিক এলাকাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে অন্তত দুজন সাধারণ নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের এই উত্তপ্ত অঞ্চলে এ ধরনের বড় মাপের হামলা সীমান্ত কেন্দ্রিক বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযান চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!