তামিলনাড়ুর প্রশাসনিক রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই সাধারণ মানুষের জন্য একাধিক জনকল্যাণমূলক পদক্ষেপের ঘোষণা দিয়ে নিজের রাজনৈতিক দূরদর্শিতার জানান দিয়েছেন এই অভিনেতা-রাজনীতিবিদ।
রবিবার (১০ মে) শপথ গ্রহণ শেষে সি জোসেফ বিজয় তার প্রথম প্রশাসনিক আদেশে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা প্রদানের প্রতিশ্রুতি স্বাক্ষর করেন, যা রাজ্যের সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।
মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রথম কার্যদিবসেই প্রশাসনিক কাঠামোয় আমূল পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, বিনামূল্যে বিদ্যুৎ ছাড়াও জননিরাপত্তা ও জনস্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিয়েছেন বিজয়। তিনি রাজ্যে ক্রমবর্ধমান মাদকের বিস্তার রোধে একটি শক্তিশালী ‘বিশেষ টাস্কফোর্স’ গঠনের নির্দেশ দিয়েছেন।
পাশাপাশি নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে একটি নিবেদিত ‘বিশেষ বাহিনী’ গড়ে তোলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
শপথ গ্রহণ পরবর্তী ভাষণে বিজয় নিজের সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করেন। কোনো রাজনৈতিক আভিজাত্য বা রাজপরিবার থেকে নয়, বরং একজন সাধারণ সহকারী পরিচালকের সন্তান হিসেবে নিজের উঠে আসার গল্প শোনান তিনি। দারিদ্র্য ও অপমানের অভিজ্ঞতাই তাকে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা বুঝতে সাহায্য করেছে বলে উল্লেখ করেন তিনি।
তামিল ভাষায় ‘যারা আমার হৃদয়ে বাস করেন’—এমন আবেগঘন উক্তিতে বক্তব্য শুরু করে তিনি নিজেকে তামিলনাড়ুর প্রতিটি পরিবারের একজন সদস্য হিসেবে দাবি করেন।
রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বিজয় শিক্ষা, স্বাস্থ্য ও বিশুদ্ধ পানীয় জলের মতো মৌলিক অধিকারগুলোকে তার সরকারের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে রেখেছেন। এছাড়া কৃষক ও জেলে সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। তবে রাজ্যের বিশাল ঋণের বোঝা নিয়ে উদ্বেগ প্রকাশ করতেও ভোলেননি নতুন এই মুখ্যমন্ত্রী।
তার দাবি অনুযায়ী, পূর্ববর্তী সরকার প্রায় ১০ লাখ কোটি রুপির ঋণের বোঝা রেখে গেছে। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জনগণের অর্থের অপচয় রোধ এবং দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সি জোসেফ বিজয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!