হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ও চলমান সংঘাতের মাঝেও তেল বিক্রির পথ খুঁজছে ইরান। শনিবার (৯ মে) তেহরানভিত্তিক থিংক ট্যাংক ডিপ্লোহাউসের পরিচালক হামিদ রেজা গোলামজাদেহ আল জাজিরাকে জানিয়েছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় ইরানের অবস্থান তুলে ধরছেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের মাত্র এক সপ্তাহ আগে আরাগচি চীনে গিয়েছিলেন। গোলামজাদেহ বলেছেন, এই সফরের পেছনে ইরানের স্পষ্ট উদ্দেশ্য ছিল — চীনের সহযোগিতা নিশ্চিত করা। মার্কিন অবরোধের কারণে সমুদ্রপথে তেল রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় এই মুহূর্তে আন্তর্জাতিক জলসীমায় আটকে আছে ইরানের বিপুল পরিমাণ তেল। সেই তেল চীনের কাছে বিক্রির বিষয়ে বেইজিংয়ের সঙ্গে সমন্বয় করছে তেহরান।
আরাগচি বেইজিং সফরে হরমুজ প্রণালির পরিস্থিতি এবং জাহাজ চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার পদ্ধতি নিয়েও আলোচনা করেছেন বলে জানিয়েছেন গোলামজাদেহ। ইরান আগেই জানিয়েছিল, প্রণালিতে যানচলাচল নিয়ন্ত্রণে একটি সুনির্দিষ্ট কাঠামো থাকা উচিত এবং সেটি নিশ্চিত করার অধিকার তেহরানের রয়েছে।
এই পরিস্থিতিতে চীনের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। ইরানের রপ্তানি করা তেলের ৮০ শতাংশেরও বেশি কেনে চীন। অবরোধের মাঝেও তেল কেনাবেচার নতুন পথ খোঁজা দুই দেশের জন্যই কৌশলগতভাবে জরুরি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!