ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথগ্রহণ অনিশ্চয়তায় পড়েছে। তাকে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) সমর্থন দিয়েও পরে তা প্রত্যাহার করে নিয়েছে। এছাড়া ভিসেকে নামে আরেকটি দল সমর্থন দিয়েও রাজ্যপালের কাছে কোনো চিঠি জমা দেয়নি।
সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, মুসলিম লীগ থালাপতির দলের সঙ্গে জোট করার বদলে বর্তমান ক্ষমতাসীন ডিএমকের নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের আসন সংখ্যা দুটি। ভিসেকে দলও দুটি আসন জিতেছে। থালাপতিকে সমর্থন দেওয়ার ঘোষণা দিলেও রাজ্যপালকে তারা কোনো চিঠি দেয়নি এবং দলটি তাদের মতামত পরিবর্তন করছে।
বর্তমানে তারা উপমুখ্যমন্ত্রী পদ দাবি করছে এবং এই পদ না দিলে জোট করা থেকে বিরত থাকবে। এর ফলে ভিসেকে ও মুসলিম লীগের সমর্থন না থাকার কারণে থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা ১১৮ হয়নি এবং তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে দেখা করেন থালাপতি বিজয়। ওই সময় রাজ্যপাল তাকে জানান, সরকার গঠনের জন্য তাকে আমন্ত্রণ জানানো সম্ভব নয়, কারণ তিনি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারেননি।
গত সোমবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণায় তামিলনাড়ুতে সবচেয়ে বেশি আসন পায় তামিল চলচ্চিত্রের নায়ক থেকে রাজনীতিতে এসে চমক দেখানো থালাপতি বিজয়ের দল টিভিকে। তারা পায় ১০৮টি আসন। এর মধ্যে বিজয় নিজে লড়েছিলেন দুটি আসনে। ফলে দলের মোট বিধায়কসংখ্যা ১০৭। কিন্তু ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন।
তামিলনাড়ু বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ১০ মে। তার আগে সরকার গঠিত না হলে তামিলনাড়ুতে রাষ্ট্রপতি শাসনের আশঙ্কা রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!