পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আজ (৯ মে) স্থানীয় সময় সকাল ১০টায় শপথ নেবেন শুভেন্দু অধিকারী। তিনি রাজ্যের ইতিহাসে প্রথম ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা হিসেবে মুখ্যমন্ত্রী পদে বসছেন। শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।
গতকাল শুক্রবার (৮ মে) বিজেপির নির্বাচিত বিধায়কদের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। সেই আলোচনায় উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচড়ণ মাঝিও।
আজকের অনুষ্ঠানে থাকবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নিতিন গড্ডেসহ দলের শীর্ষ নেতারা। পাশাপাশি অন্তত ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীও অংশ নেবেন।
নিরাপত্তার কারণে অনুষ্ঠানের মাঠকে ভাগ করা হয়েছে ৩৫টি সেক্টরে এবং মোতায়েন করা হয়েছে প্রায় ৪ হাজার পুলিশ।
মূল মঞ্চে রাখা হয়েছে বিশাল দুর্গামূর্তি, সঙ্গে থাকছে বাংলার বিভিন্ন বিখ্যাত ও নান্দনিক প্রতিকৃতি। এছাড়া মাঠজুড়ে সাজানো হয়েছে একাধিক খাবারের স্টল, যেখানে মিলবে ঝালমুড়ি, রসগোল্লা, সন্দেশসহ নানা বাঙালি খাবার।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!