ভারতের হায়দরাবাদ শহরে গভীর রাতে সাধারণ নারীর ছদ্মবেশে রাস্তায় নেমে মাত্র তিন ঘণ্টায় প্রায় ৪০টি কুপ্রস্তাবের মুখোমুখি হয়েছেন মালকাজগিরি প্রশাসনিক অঞ্চলের পুলিশ কমিশনার সুমতী। নারীদের জন্য রাতের শহর কতটা নিরাপদ, তা সরেজমিনে যাচাই করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেন তিনি।
পুলিশ সূত্র জানায়, রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৩টা ৩০ মিনিট পর্যন্ত সাধারণ পোশাকে একা একটি বাসস্টপে অবস্থান করেন সুমতী। এ সময় তার আশপাশে পুলিশের দৃশ্যমান কোনো উপস্থিতি ছিল না। উদ্দেশ্য ছিল, রাতে একা চলাচলকারী নারীরা বাস্তবে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হন, তা সরাসরি পর্যবেক্ষণ করা।
এই তিন ঘণ্টায় প্রায় ৪০ জন পুরুষ তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তাদের মধ্যে অনেকে ছিলেন মদ্যপ এবং কয়েকজনের মধ্যে মাদকাসক্তির লক্ষণও দেখা যায়। যারা তার কাছে এসেছিলেন, তাদের বেশিরভাগই তরুণ; এর মধ্যে শিক্ষার্থী ও চাকরিজীবীও ছিলেন।
তবে কেউই বুঝতে পারেননি যে, যাকে তারা সাধারণ নারী মনে করছেন, তিনি আসলে একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা।
পুলিশ কর্মকর্তারা জানান, অভিযোগ বা আনুষ্ঠানিক প্রতিবেদনের বাইরে গিয়ে বাস্তব পরিস্থিতি বোঝাই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য। অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হলেও তাৎক্ষণিকভাবে মামলা করা হয়নি। বরং তাদের থানায় ডেকে কাউন্সেলিং করা হয় এবং নারীদের প্রতি সম্মানজনক আচরণের বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।
এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের, বিশেষ করে নারীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
উল্লেখ্য, এটি সুমতীর জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয়। প্রায় ২৫ বছর আগে কর্মজীবনের শুরুতে কাজিপেট রেলস্টেশনের কাছে ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) হিসেবে দায়িত্ব পালনকালেও তিনি একই ধরনের অভিযান পরিচালনা করেছিলেন।
তেলেঙ্গানা ক্যাডারের জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা সুমতী এর আগে স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের ১ মে তিনি মালকাজগিরির পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সূত্র: এনডিটিভি
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!