ভারতের তৃণমূল কংগ্রেস নেত্রী ও লোকসভার সংসদ সদস্য মহুয়া মৈত্র বিমানযাত্রার সময় হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (৬ মে) ইন্ডিগো এয়ারলাইন্সের কলকাতা থেকে দিল্লিগামী একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, একদল যাত্রী তাকে লক্ষ্য করে ‘তৃণমূল চোর’ ও ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক্স (পূর্বে টুইটার) পোস্টে মহুয়া মৈত্র দাবি করেন, উড্ডয়নরত বিমানের ভেতরে তার ব্যক্তিগত নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হয়েছে। এটি কোনো সাধারণ ক্ষোভ নয়, বরং পরিকল্পিত হেনস্তা বলেও তিনি মন্তব্য করেন।
তিনি জানান, তিনি সংসদীয় প্রতিরক্ষা কমিটির একটি দাপ্তরিক বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছিলেন। বিমানের ১এফ আসনে বসা অবস্থায় কয়েকজন যাত্রী তার দিকে কুরুচিপূর্ণ আচরণ করেন।
মহুয়া মৈত্রের অভিযোগ, বিমান অবতরণের পর এবং দরজা খোলার ঠিক আগে ওই যাত্রীরা একত্র হয়ে স্লোগান দেয় এবং ঘটনার ভিডিও ধারণ করে।
তিনি বলেন, “কোনোভাবেই একটি উড়োজাহাজের ভেতরে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় এবং দায়ীরা যেন কোনোভাবেই পার না পায়।”
ঘটনার পর তিনি লিখিতভাবে ইন্ডিগো এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন এবং অভিযুক্তদের শনাক্ত করে ‘নো-ফ্লাই’ তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান।
এছাড়া তিনি ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারাপুকেও বিষয়টি জানিয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
বিমান সংস্থা জানিয়েছে, তারা অভিযোগ পেয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেস এই ঘটনার নিন্দা জানিয়েছে, অন্যদিকে বিরোধীদের কেউ কেউ এটিকে জনরোষের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!