যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য আদালত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ১০ শতাংশ বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (৭ মে) দেশটির কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড এ রায় প্রদান করে।
ট্রাম্প প্রশাসন চলতি বছরের ফেব্রুয়ারিতে বিভিন্ন দেশ ও অঞ্চলের ওপর এ শুল্ক আরোপ করেছিল। এ জন্য তারা ট্রেড অ্যাক্টের সেকশন ১২২ ব্যবহার করে।
এর আগে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের ব্যাপক বৈশ্বিক শুল্কনীতিকে বাতিল করে দেয়। আদালত বলেছিল, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইইপিএ) ব্যবহার করে এত বড় পরিসরে শুল্ক আরোপের ক্ষেত্রে ট্রাম্প তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।
পরবর্তীতে বিকল্প ব্যবস্থা হিসেবে ১০ শতাংশ শুল্ক চালু করা হয়।
সেকশন ১২২ অনুযায়ী, কোনো দেশের গুরুতর ও ভারসাম্যহীন বাণিজ্য ঘাটতি মোকাবিলায় প্রেসিডেন্ট সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক ১৫০ দিনের জন্য আরোপ করতে পারেন।
তবে মামলার বাদীপক্ষ আদালতে যুক্তি দেয়, ট্রাম্প প্রশাসন এই ধারা প্রয়োগের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারেনি।
বিশ্লেষকদের মতে, আদালতের সর্বশেষ এই রায় ট্রাম্প প্রশাসনের জন্য নতুন ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। এখন নজর রয়েছে, প্রশাসন এ রায়ের বিরুদ্ধে আপিল করবে কি না।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!