ইরানের সঙ্গে একটি সমঝোতা বা চূড়ান্ত চুক্তি এক সপ্তাহের মধ্যেই সম্পন্ন হতে পারে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৬ মে) ফক্স নিউজের সাংবাদিক ব্রেট বায়ার এক লাইভ অনুষ্ঠানে এ তথ্য জানান।
ব্রেট বায়ার বলেন, কিছুক্ষণ আগে প্রেসিডেন্টের সঙ্গে তার ফোনালাপ হয়েছে। প্রস্তাবিত সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে ট্রাম্প বেশ আশাবাদী। সময়সীমা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, সব ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যেই চুক্তিটি চূড়ান্ত হতে পারে।
তবে ট্রাম্প বিষয়টিকে এখনই ‘সতর্ক আশাবাদ’ হিসেবে দেখছেন বলেও উল্লেখ করেন বায়ার।
প্রস্তাবিত চুক্তিতে দুটি বিষয়কে মূল শর্ত হিসেবে ধরা হচ্ছে-ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নেওয়া এবং হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত রাখা নিশ্চিত করা।
একই দিন হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “ইরানের সঙ্গে আমাদের আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। তারা নিজেরাও আলোচনা করতে ও চুক্তিতে আসতে চায়। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।”
মঙ্গলবার (৫ মে) ট্রাম্প জানান, বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে শুরু করা মার্কিন সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত থাকবে। তবে নৌ-অবরোধ আগের মতোই বহাল থাকবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একতরফা হামলা চালায়। জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।
পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে পারেনি। এরপর ট্রাম্প নির্দিষ্ট সময়সীমা ছাড়াই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান।
অন্যদিকে, ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ চলাচলের ওপর যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ আরোপ করে।
সূত্র: মিডল ইস্ট মনিটর
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!