ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে (পিএস) লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই শুভেন্দুর পিএস চন্দ্রনাথ রথ মৃত্যুবরণ করেন।
বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টায় রাজ্যের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানা গেছে, বুধবার রাতে এ ঘটনার সময় অন্তত ৪ রাউন্ড গুলি করা হয়। এদিন চন্দ্রনাথ রথ মধ্যমগ্রামের দোহারিয়ার দিক থেকে আসছিলেন। পথে একদল দুষ্কৃতী মোটরসাইকেলে করে এসে তার গাড়ি দাঁড় করিয়ে বুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।
গুরুতর আহত অবস্থায় চন্দ্রনাথকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এই হামলায় গাড়ির চালকও গুলিবিদ্ধ হয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মধ্যমগ্রাম চৌমাথার কাছে ভিবাসিটি নামে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, চন্দ্রনাথ দত্ত নামের ওই ব্যক্তি শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। নিজের গাড়িতে থাকা অবস্থায় বুকে এবং মাথায় গুলিবিদ্ধ হন তিনি। পরবর্তীতে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
পেশাগত জীবনে চন্দ্রনাথ রথ ভারতীয় বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। সেখান থেকে অবসর নেওয়ার পর তিনি শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ সহকারী হিসেবে কাজ শুরু করেন।
সম্প্রতি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের হাইভোল্টেজ নির্বাচনে শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারের কাজে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছিলেন চন্দ্রনাথ।
ইন্ডিয়া টুডের বরাতে আরও জানা যায়, হামলাকরীরা আগে থেকেই দত্তের গাড়ি অনুসরণ করছিল। গতি কমানো মাত্রই তারা সরাসরি গুলি করে। এ ঘটনার পর ওই হাসপাতালের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।
সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বিজেপির হয়ে লড়েন শুভেন্দু অধিকারী। তিনি নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও মমতা ব্যানার্জীর বিপক্ষে বিরাট ব্যবধানে জয় পান এবং বিজেপিও এখন পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠনের দ্বারপ্রান্তে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে
এসএস
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!