পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর রাজনৈতিক পটপরিবর্তন হতেই উত্তর ২৪ পরগনার বারাসতে শুরু হয়েছে নাম পরিবর্তনের পালা। দীর্ঘদিনের পরিচিত সিরাজ উদ্যান এর নাম মুছে দিয়ে সেখানে বসানো হয়েছে 'শিবাজি উদ্যান' লেখা সাইনবোর্ড। শুধু পার্ক নয়, শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা, মসজিদবাড়ি রোডের নামও রাতারাতি বদলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৫ মে) সকালে বারাসতের চাঁপাডালি মোড় সংলগ্ন তিতুমির বাস টার্মিনালের পাশের এই পার্কে একদল বিজেপি সমর্থক জড়ো হন। তারা পার্কের প্রবেশদ্বারে থাকা পুরনো 'সিরাজ উদ্যান' লেখা সাইনবোর্ডটি সরিয়ে ফেলে সেখানে গেরুয়া রঙে 'শিবাজি উদ্যান' লেখা নতুন বোর্ড ঝুলিয়ে দেন। ২০২২ সালে তৎকালীন তৃণমূল পরিচালিত পৌরসভার উদ্যোগে এই পার্কটি তৈরি হয়েছিল। স্থানীয় লোককথা অনুযায়ী, বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার ঘোড়া একসময় এই অঞ্চলের জলাশয়ে জল পান করেছিল এবং সেই ইতিহাসকে সম্মান জানিয়েই উদ্যানটির নামকরণ করা হয়েছিল। বর্তমানে এটি শিশুদের বিনোদনের একটি অন্যতম প্রধান কেন্দ্র।
পার্কের এই পরিবর্তনের রেশ কাটতে না কাটতেই শহরের ১২ নম্বর জাতীয় সড়কের পাশে কাঠগোলা অঞ্চলের একটি প্রবেশদ্বারের নামও পাল্টে ফেলা হয়। পৌরসভার তৈরি ওই প্রবেশদ্বারে আগে 'মসজিদবাড়ি রোড' লেখা ছিল, যা এখন মুছে দিয়ে 'নেতাজিপল্লি রোড' নামে চিহ্নিত করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ এই আকস্মিক পরিবর্তনে হতবাক হয়ে পড়েছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বারাসত পৌরসভার চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় জানিয়েছেন যে, রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে তারা বোর্ড মিটিং ডাকবেন এবং নিয়ম বহির্ভূত এই পরিবর্তনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে, বিজেপি নেতা তাপস মিত্র বিষয়টিকে দলের সিদ্ধান্ত নয় বরং উৎসাহী কর্মীদের ব্যক্তিগত কাজ বলে দাবি করেছেন। রাজ্যে সরকার বদলের আবহে এই ধরনের নাম পরিবর্তনের সংস্কৃতি আগামী দিনে সাম্প্রদায়িক বা রাজনৈতিক সংঘাতের রূপ নেয় কি না, তা নিয়ে সাধারণ মানুষের মনে আশঙ্কার সৃষ্টি হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!