সুদানের খার্তুম বিমানবন্দরে ইথিওপিয়া থেকে আমিরাতি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। বিমানবন্দরে হামলায় সংযুক্ত আরব আমিরাত বলে অভিযোগ করে সুদান। তবে মঙ্গলবার (৫ মে) সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এক বিবৃতিতে হামলার অভিযোগ অস্বীকার করেছে।
ইন্টারনাজিওনাল সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সুদান দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে আধাসামরিক বাহিনীকে (আরএসএফ) সমর্থন করার অভিযোগ করে আসছে।
বাহিনীটি সুদানে চলমান সংঘাতে সরকারের বিরুদ্ধে এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে। যা দেশটিকে প্রায় ধ্বংস করে দিয়েছে। সুদানের এমন অভিযোগের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটি বরাবরই অস্বীকার করে আসছে। সেই সঙ্গে তারা দেশটির দীর্ঘ এই যুদ্ধের অবসানও চান বলে জানিয়েছেন।
গেল সোমবার সুদানের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, আরএসএফকে সামরিক সহযোগিতা বাড়িয়েছে ইউএই। ইথিওপিয়া থেকে উড্ডয়নকারী আমিরাতের মালিকানাধীন ড্রোন দিয়ে সুদানে হামলা ছবি ও ভিডিও প্রকাশ করেছে দেশটি। তবে সুদানের দাবি করা তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি মার্কিন সংবাদমাধ্যম রয়টার্স।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!