পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগ না করার সিদ্ধান্ত ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে ভারতে। এবার এ বিষয়ে কঠোর মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
মঙ্গলবার (৫ মে) ভারতের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভির সিইও ও এডিটর-ইন-চিফ রাহুল কানওয়ালের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, মমতা ব্যানার্জী যদি নিজে থেকে পদত্যাগ না করেন, তবে তাকে বরখাস্ত করার মতো পরিস্থিতি তৈরি হবে।
তিনি বলেন, বাংলা মমতার অসংখ্য ভুল সত্ত্বেও তাকে অনেক সহ্য করেছে। এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। তিনি যদি পদত্যাগ না করেন, তাহলে তাকে বরখাস্ত করা হবে—সোজা কথা। দেশ তার কথায় চলতে পারে না।
হিমন্ত বিশ্ব শর্মা আরও অভিযোগ করে বলেন, নির্বাচনী ফলাফল নিয়ে মমতা ব্যানার্জীর দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, ‘আপনি বলছেন ১০০টি আসন ছিনিয়ে নেওয়া হয়েছে। তাহলে আমি বলতে পারি কংগ্রেসের আসনও আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এভাবে একটি দেশ চলতে পারে না।’
সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকার পর মমতা ব্যানার্জী এবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র কাছে পরাজিত হন। ফলাফল ঘোষণার পর তিনি অভিযোগ করেন যে নির্বাচনে কারচুপি হয়েছে এবং তিনি পদত্যাগ করবেন না।
সংবাদ সম্মেলনে মমতা ব্যানার্জী বলেন, ‘আমি হারিনি, তাই আমি রাজভবনে যাব না এবং পদত্যাগও করব না।’
অন্যদিকে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, পশ্চিমবঙ্গের জনগণ এবার পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। তিনি বলেন, আপনি সীমান্তে বেড়া দিতে দেননি, আবার বলছেন আসন ছিনিয়ে নেওয়া হয়েছে। জনগণ আপনাকে বহু দিয়েছে, এবার তারা নতুন ম্যান্ডেট দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মন্তব্য ও পাল্টা বক্তব্যের কারণে পশ্চিমবঙ্গের ক্ষমতা হস্তান্তর ঘিরে নতুন করে অনিশ্চয়তা ও উত্তেজনা তৈরি হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!