মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতাকে তুচ্ছজ্ঞান করে দেশটিকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের উচিত ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ ওড়ানো, তবে আত্মসম্মানের কারণে তারা তা করছে না।
স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক শক্তি এখন এতটাই দুর্বল হয়ে পড়েছে যে তারা কেবল ‘পি-শুটার’—অর্থাৎ ছোট খেলনা বন্দুকের মতো অস্ত্র—দিয়ে প্রতিরোধের অবস্থায় আছে।
তিনি আরও বলেন, প্রকাশ্যে কঠোর অবস্থান নিলেও ইরান গোপনে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। ট্রাম্পের ভাষায়, “তারা এখন শুধু লোক দেখানো খেলা খেলছে। কিন্তু বাস্তবে তারা একটি চুক্তি করতে চায়। যখন একটি দেশের সামরিক শক্তি পুরোপুরি নিঃশেষ হয়ে যায়, তখন চুক্তির পথই তাদের সামনে খোলা থাকে।”
এ সময় ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধের প্রশংসা করে ট্রাম্প বলেন, এটি ‘ইস্পাতের দেয়ালের মতো শক্তিশালী’ এবং কার্যকরভাবে কাজ করছে। তিনি দাবি করেন, এই অবরোধ ভাঙার সাহস কেউ দেখাবে না।
যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প সরাসরি কোনো নির্দিষ্ট মানদণ্ড উল্লেখ করেননি। তবে সতর্ক করে বলেন, “সময় হলে আপনারা জানতে পারবেন। আমিই আপনাদের তা জানাব। তারা ভালো করেই জানে তাদের কী করা উচিত নয়।”
ইরানের বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, “এটি যদি সাধারণ কোনো যুদ্ধ হতো, তবে অনেক আগেই তা শেষ হয়ে যেত। তাদের উচিত আত্মসমর্পণের সাদা পতাকাটি প্রস্তুত রাখা।”
সূত্র: রয়টার্স
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!