পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এখনই পদত্যাগ করছেন না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৫ মে ) বিকেলে কালীঘাটের নিজ বাসভবনে আয়োজিত নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
মমতার দাবি, এই পরাজয় জনমতের স্বাভাবিক প্রতিফলন নয় বরং নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব ও কেন্দ্রীয় শক্তির গভীর ষড়যন্ত্রের মাধ্যমে ভোট লুট করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়েছেন, লড়াইয়ের ময়দান ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না।
নির্বাচনে বিশাল ব্যবধানে হারের পর সাংবাদিকদের পক্ষ থেকে পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে মমতা পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। তিনি অভিযোগ করেন, যেখানে লড়াইটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছিল সেখানে ইস্তফা দেওয়া মানে অন্যায়ের কাছে মাথা নত করা।
তৃণমূল নেত্রীর দাবি, বিজেপি জোর করে ভোট লুট করে তাদের জয় ছিনিয়ে নিয়েছে। এই প্রতিকূল পরিস্থিতিতে তিনি রাজপথের লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন।
সংবাদ সম্মেলনে মমতার পাশে উপস্থিত ছিলেন তৃণমূলের শীর্ষ পর্যায়ের নেতারা। তাদের মধ্যে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিম এবং ডেরেক ও’ব্রায়েন। এছাড়াও শোভনদেব চট্টোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য সেখানে উপস্থিত থেকে দলীয় অবস্থানের প্রতি সংহতি প্রকাশ করেন।
উল্লেখ্য, এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৩টি আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ভারতীয় জনতা পার্টি(বিজেপি)। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টি আসনে জয়ী হতে পেরেছে। বাকী ৬টি আসনের মধ্যে বামফ্রন্ট ২টি, কংগ্রেস ২টি এবং অন্যান্যরা ২ টি সীট পেয়েছ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!