হরমুজ প্রণালিতে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন বাহিনী ও ইরানের মধ্যে সরাসরি সংঘর্ষের পর ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
মঙ্গলবার (৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ লিখেছেন, 'আমরা ভালো করেই জানি, বর্তমান পরিস্থিতি আমেরিকার জন্য অসহনীয়। অথচ আমরা এখনো শুরুই করিনি।'
অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার (৪ মে) বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি সৃষ্টিকারী ইরানের ছয়টি নৌকায় অ্যাপাচি ও সিহক হেলিকপ্টার হামলা চালানো হয়েছে। একই দিনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন বাহিনী। সংযুক্ত আরব আমিরাতও তাদের ভূখণ্ডে নতুন ইরানি হামলার খবর জানিয়েছে।
এই পরিস্থিতিতে ট্রাম্প নিরপেক্ষ দেশগুলোর জাহাজকে পারস্য উপসাগর থেকে বের করে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন। দুই পক্ষই প্রণালির নিয়ন্ত্রণ নিতে পাল্টাপাল্টি নৌ অবরোধ চালিয়ে যাচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!