ব্রাজিলের বেলো হরিজোন্তে শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মিনাস জেরাইস অঙ্গরাজ্যের দমকল বিভাগ জানায়, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই পাইলট ও কো-পাইলট নিহত হন। বিমানে থাকা আরও তিনজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে একজন মারা যান। বর্তমানে বাকি দুইজন স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনাকবলিত বিমানটি একটি ভবনে সরাসরি আঘাত হানে। তবে ভবনের ভেতরে থাকা কেউ আহত হননি। দমকলকর্মীরা জানিয়েছেন, ভবনটি ধসে পড়ার কোনো তাৎক্ষণিক ঝুঁকি নেই।
স্থানীয় টেলিভিশন চ্যানেল টিভি গ্লোবোর একটি হেলিকপ্টার ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান করছিল এবং তারা বিমানের শেষ মুহূর্তের দৃশ্য ধারণ করে। ভিডিওতে দেখা যায়, বিমানটি দ্রুত নিচে নামছিল এবং উঁচু ভবন এড়াতে বাম দিকে মোড় নেওয়ার চেষ্টা করে। পরে এটি তিনতলা একটি ভবনে আছড়ে পড়ে পাশের একটি পার্কিং এলাকায় গিয়ে পড়ে।
দমকল বিভাগের তথ্যমতে, বিমানটি ভবনের সিঁড়িঘরে আঘাত হানায় বড় ধরনের হতাহতের আশঙ্কা কমে যায়। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেন।
ব্রাজিলের বিমান দুর্ঘটনা তদন্ত ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে মোট ১৫৩টি বিমান দুর্ঘটনা ঘটেছে, যাতে প্রাণ হারিয়েছেন ৬২ জন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!