উল্লাসরত বিজেপি সমর্থকগণ।
উল্লাসরত বিজেপি সমর্থকগণ।   ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে প্রথমবারের মতন নির্বাচনে বড় ব্যাবধানে জিতে সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপি পেয়েছে ২০৪ টি আসন। অন্যদিকে বিজেপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দী তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮৩ টি আসন। মোট ২৯৪ টি আসনের মধ্যে ফল ঘোষণা করা হয়েছে ২৯৩ টির, আর একটি আসনে ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন।

সোমবার (৪ মে) ভারতীয় নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে এমন তথ্য জানা গেছে। অফিশিয়ালভাবে বিজেপি'কে এখনো জয়ী ঘোষণা না করা হলেও আসনের ব্যাবধান, ও জয়ের জন্য প্রয়োজনীয় আসনের সংখ্যায় এগিয়ে থাকার কারণে বিজেপি'ই যে পশ্চিমবঙ্গের সরকার গঠন করতে যাচ্ছে তা প্রায় নিশ্চিত। 

সারাদিন নানা উত্তেজনা ও পাল্টাপাল্টি অনিয়মের অভিযোগের পর অবশেষে বিজেপিই জিতল বড় ব্যাবধানে। এর মধ্যে বিভিন্ন জায়গায় বিজেপি নেতাকর্মীদের দ্বারা তৃণমুলের পার্টি অফিসে অগ্নিসংযোগ ও প্রার্থীদের মারধরের ঘটনাও সামনে আসে। সাখাওয়াত মেমোরিয়াল সেন্টারে ভোট গণনাকেন্দ্রে গেলে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী ও মমতা ব্যানার্জীর মোবাইল জব্দেরও নির্দেশ দেয় নির্বাচন কমিশন। 

তবে বহু ভোটকেন্দ্রে গুরুতর নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন। শনিবার (২ মে) মধ্যরাতে এক বিজ্ঞপ্তিতে এমন বার্তা দেয় নির্বাচন কমিশন। ওই আসনে পূনরায় ভোটগ্রহন হবে ২১ মে বলেও জানানো হয় ঐ বিজ্ঞপ্তিতে। 

এদিকে, হারের পর তৃণমুল কংগ্রেসের নেতৃ ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ক্রন্দনরত অবস্থায় দেখা গেছে। এ সম্পর্কিত একটি ভিডিও ছড়িয়ে পরেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় মমতা ব্যানার্জী আবেগাপ্লুত হয়ে বলছেন, আমাকে ভুলে যাবেন না ।